নিউজ ডেস্ক।।
চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসাছাত্রকে নির্মমভাবে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফেজ মুহাম্মদ ইয়াহিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাঙ্গুনিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদ। তিনি জানান, ছাত্রকে পিটুনির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিশুটিকে নির্যাতনের অভিযোগে তার বাবা বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার গ্রেপ্তার শিক্ষককে আদালতে হাজির করে তার বিরুদ্ধে রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
