এইমাত্র পাওয়া

ডাবর বাংলাদেশ সম্মাননা দিলো ৩ নারীকে

অনলাইন ডেস্ক ||
তিন সাহসী নারীকে বিজয়িনী সম্মাননা প্রদান করেছে ডাবর আমলা। হয়েছে। তারা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া হাসান, সাংবাদিক মাহমুদা মৌমিতা এবং চিকিৎসক জাকান্তা ফাইকা। কোভিড-১৯ মোকাবেলায় সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ তারা এই সম্মাননা পেলেন।

বিজয়িনী প্রত্যেকে অদম্য সাহস ও ইচ্ছাশক্তির মাধ্যমে এগিয়ে আসেন নিজ নিজে অবস্থান থেকে। সামিয়া হাসান ১৬৭ টি পরিবারের পাশে দাঁড়ান, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মাহমুদা মৌমিতা আর্থিকভাবে অসচ্ছল কিছু পরিবারের দ্বায়িত্ব নিয়েছেন অন্যদিকে সপ্তাহে প্রায় ৬৪ ঘন্টা সময় করোনা আক্রান্ত রোগীদের সেবায় অতিবাহিত করেছেন ডা. ফাইকা।

নারী দিবস উদযাপনের অংশ হিসেবে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বি কে দাস, হেড অফ মার্কেটিং তালাত রহিম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আবু ওবায়দা ইমন প্রমুখ।

কান্ট্রি ডিরেক্টর বি কে দাস বলেন, শুধু মাত্র নারী দিবসেই না, নারীর প্রতি আমাদের সম্মান অটুট থাকবে সারা বছর। আমাদের আশে পাশের সকল নারীর অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। ডাবর আমলার এই উদ্যোগ বাংলাদেশের নারীদের অনুপ্রেরণা জোগাবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হেড অফ মার্কেটিং তালাত রহিম বলেন, সমাজে অগ্রগতি নিশ্চিত করার সবচেয়ে সহজ পথ নারীর সমঅধিকার নিশ্চিত করা। আমাদের মনে রাখতে হবে নারীর প্রতি সম্মান দেখানো কোন বিশেষ কিছু না বরং এটাই তার প্রাপ্য।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.