এইমাত্র পাওয়া

হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য আবারও অ্যাসাইনমেন্ট

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের গত বছরের ন্যায় আবারও অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করা হবে। আগামী ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হবে। প্রতি সপ্তাহ শুরুর দুইদিন আগে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ প্রকাশ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পুর্নবিন্যাস করে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া অব্যহত রাখতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ১০ মার্চ এ বিষয়ে নির্দেশনা প্রদান করেছে।
নির্দেশনা দেখতে ক্লিক করুন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.