নিউজ ডেস্ক।।
করোনা মহামারী সফলতার সঙ্গে মোকাবিলার স্বীকৃতি হিসেবে কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য অনুপ্রেরণাদায়ী নারী নেতাদের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ওই তালিকায় রয়েছেন আরও দুই নারী নেতা। তারা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন এবং বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলি।
শুক্রবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসিকে উদ্ধৃত করে এ খবর দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমনওয়েলথের একটি বিশেষ ঘোষণায় এই তিন নারী প্রধানমন্ত্রীকে কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
