এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব নিয়ম অনুসরণ করতে হবে

নিউজ ডেস্ক।।

মহামারি করোনার কারণে দীর্ঘ বিরতির পর আগামী ৩০ মার্চ খুলছে স্কুল-কলেজ। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নানা কর্মসূচী হাতে নিয়েছে। এর মধ্যে শিক্ষকদের টিকাদান ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

নির্দেশনা

মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের সময় সকল শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের তাপমাত্রা পরিমাপের জন্য নন কন্টাক্ট থার্মোমিটারের ব্যবস্থা করতে হবে। নিয়মিতভাবে এ দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট জনবল প্রস্তুত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

দুই শিফটের শিক্ষাপ্রতিষ্ঠান হলে উভয় শিফটের মধ্যবর্তী সময়ের ব্যবধান বৃদ্ধি করতে হবে যাতে শিক্ষকবিহীন শ্রেণিকক্ষে কোনো শিক্ষার্থী অবস্থান না করে।

কোনো শিক্ষার্থী, শিক্ষক বা স্টাফের শরীরের তাপমাত্রা স্বাভাবিক এর তুলনায় বেশি থাকলে তার তথ্য সংরক্ষণ করা এবং তাকে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের জন্য সাময়িকভাবে নিরুৎসাহিত করা।

কারো মধ্যে কোভিড-১৯ সংক্রমণের লক্ষণ থাকলে উপজেলা/জেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে টেস্টের ব্যবস্থা করাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য চিহ্ন এঁকে রাখা।

শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালীন সময়ে শিক্ষক, শিক্ষার্থীসহ সকলেই যেন তা অনুসরণ করে তা নিশ্চিত করা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.