গফরগাঁওয়ে মুছলেহ উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বই মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

মুজিববর্ষের অঙ্গীকার, পড়ব বই, বাড়ি হবে পাঠাগার- এই শ্লোগান নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ের নিভৃত পল্লী শাঁখচুড়ায় মুছলেহ্ উদ্দিন ফাউন্ডেশন পাঠাগারের রজতজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী এক ব্যাতিক্রমী বই মেলার আয়োজন করা হয়।
শুক্রবার দুপুরে উপজেলার শাঁখচুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
মুছলেহ্ উদ্দিন ফাউন্ডেশন পাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা লেখক সাংবাদিক ফাইজুস সালেহীনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিপত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান প্রমুখ।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাগলা থানার ওসি রাশেদুজ্জামান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, মোস্তফা কামাল মনি, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, শামছুল আলম খোকন, তারিকুল ইসলাম রিয়েল, নজরুল ইসলাম তোতা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগারের প্রাক্তন সদস্যবৃন্দ। পরে এ উপলক্ষে আয়োজিত বই পড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচকরা আলোকিত মানুষ গড়তে বই পড়ার উপর গুরুত্ব আরোপ করেন। বই মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত শিক্ষাবিদ মুসলেহ্ উদ্দিনের কনিষ্ঠ ছেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুস সালেহীন।
বই মেলা উদযাপন কমিটির আহবায়ক সাদেকুর রহমান জানান, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত মুসলেহ্ উদ্দিন ফাউন্ডেশন পাঠাগার রজতজয়ন্তীতে তিন দিনব্যাপী বই মেলা ও সদস্যদের পুন:র্মিলনীর আয়োজন করে। নিজস্ব ব্যবস্থাপনায় সম্পূর্ণ অবাণিজ্যিক এই বইমেলায় পাঠকের হাতে প্রতীকী দামে বই তুলে দেওয়া । বই মেলাতে প্রায় ৬ সহশ্রারাধিক বই থাকছে। পঞ্চাশ থেকে আশি ভাগ কমিশনে পাঠক কিনতে পেরেছেন প্রিয় বই। পাশাপাশি ছিল বাংলার ঐতিহ্যবাহী পিঠা নিয়ে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সঙ্গত, দিনব্যাপী মেলায় বঙ্গবন্ধু কর্নারসহ ১১টি বুক স্টল, ২টি দেশীয় পিঠার স্টল ও চিত্রশিল্পী জ. ই সুমনের আর্ট গ্যালারি অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহ দিতে সর্বোচ্চ ৮০ শতাংশ মূল্য ছাড়ে বই বিক্রির ব্যবস্থা করেন উদ্যোক্তারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.