অনলাইন ডেস্ক ||
কোটিপতি, শব্দটি শুনতেই অন্য রকম লাগে। খানিক উত্তেজনা, খানিক জানার আগ্রহ স্পর্শ করে যে কাউকে। কেননা, এই কোটিপতিদের দখলেই বিশ্বের মোট সম্পদের সিংহভাগ। এবার তাহলে আসুন, জেনে নেয়া যাক শীর্ষ কয়েকজন কোটিপতি সম্পর্কে
ওয়ারেন বাফেঃ
প্রতিষ্ঠান- বার্কশায়ার হ্যাথওয়ে। সম্পত্তির পরিমাণ- ৭৮ দশমিক ৮ বিলিয়ন ডলার কংগ্লোমারেট। স্টকব্রোকার থেকে ব্যবসায় এসে সাফল্য পান, গড়ে তোলেন এই বিশাল সম্পদের পাহাড়।
মার্ক জুকেরবার্গঃ
প্রতিষ্ঠান- ফেসবুক। সম্পত্তির পরিমাণ- ৭০ বিলিয়ন ডলার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ২০০৪ সালে বন্ধুদের নিয়ে গড়েন প্রতিষ্ঠানটি, ২০০৬ সালে ব্যবযায়িক যাত্রা।
জ্যাক মাঃ
প্রতিষ্ঠান- আলিবাবা গ্রুপ। সম্পত্তির পরিমাণ- ৩৬ মধমিক ৮ বিলিয়ন ডলার। চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে ক্লান্ত হয়ে বন্ধুদের নিয়ে গড়েন প্রতিষ্ঠানটি। অনলাইন মার্কেটিংয়ে বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ী তিনি।
ইলন মাস্ক
প্রতিষ্ঠান- স্পেস এক্স। সম্পত্তির পরিমাণ- ১৯ দশমিক ৯ বিলিয়ন ডলার। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক করে ২০০২ সালে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন ইলন। বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী টেসলা নামে আরেকটি প্রতিষ্ঠানে ২০০৩ সালে যুক্ত হন তিনি।
উপরে জ্যান কয়ুম ও রবিন লি, নিচে জ্যাক ডোরসে ও রিচার্ড ব্র্যানসন -ফাইল ছবি
জ্যান কয়ুম
প্রতিষ্ঠান- হোয়াটসঅ্যাপ। সম্পত্তির পরিমাণ- ১০ দশমিক ১ বিলিয়ন ডলার। ইয়াহুর চাকরি ছেড়ে গড়েন প্রতিষ্ঠানটি, ২০১৪ সালে ফেসবুকের কাছে বিপুল অর্থে বিক্রি করে দেন।
রবিন লি
প্রতিষ্ঠান- বাইদু। সম্পত্তির পরিমাণ- ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে উচ্চতর ডিগ্রি নিয়ে চাকুরিতে যোগ দেন। চীনের জনপ্রিয় সার্চ ইঞ্জিন বাইদু গড়ে তোলেন ২০০০ সালে।
জ্যাক ডোরসে
প্রতিষ্ঠান- টুইটার। সম্পত্তির পরিমাণ- ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ফেল করা ডোরসে ২০০৬ সালে গড়েন টুইটার। তার পেমেন্টস অ্যাপ ‘স্কয়্যার’ যাত্রা শুরু করে ২০০৯ সালে।
রিচার্ড ব্র্যানসন
প্রতিষ্ঠান- ভার্জিন গ্রুপ। সম্পত্তির পরিমাণ- ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার। স্টুডেন্ট ম্যাগাজিনের পর ভার্জিন রেকর্ডস গড়ে তোলেন। ২০১৮ সালে এই গ্রুপের ব্যবসা বিস্তৃত হয় বিমান, সেল ফোন, আর্থিক প্রতিষ্ঠান, মিউজিক কম্পানি ও ইন্টারনেট কম্পানিতে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
