পরীক্ষা পেছানোর দাবি মেডিকেলে ভর্তিচ্ছুদের

নিজস্ব প্রতিনিধি।।

এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানিয়েছেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান তারা। মানববন্ধন থেকে ভর্তি তারিখ না পেছানো পর্যন্ত আন্দোলন চারিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। মানববন্ধনে দেশের বিভিন্ন কলেজ থেকে আগত অন্তত ৫০ জন মেডিকেল ভতিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা বলেন, ‌‘করোনা ভাইরাসের সংক্রমণের কথা বিবেচনা করে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। অথচ মেডিকেলে মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা পেছানো হচ্ছে না। যেখানে প্রতিনিয়ত মানুষ সংক্রমিত হচ্ছে, মারা যাচ্ছে, সেখানে জীবনের ঝুঁঁকি নিয়ে আমরা কেন পরীক্ষা দেবো। পরীক্ষা না পেছানো পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা হলে অনেকগুলো সমস্যার সৃষ্টি হবে। এর মধ্যে অন্যতম হলো- পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক মিলিয়ে প্রায় চার লাখ মানুষের সমাগম হবে। ফলে অনেকেই সংক্রমিত হবেন। এ ছাড়া ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর অনেকেই বেসরকারি মেডিকেলে ভর্তির পূর্বে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দেন। তবে এবার সে সুযোগ থেকে অনেকেই বঞ্চিত হবেন। তাই দ্রুত পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানাচ্ছি।‘

গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২ এপ্রিল এমবিবিএস ও ৩০ এপ্রিল বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা নেয়ার কথা রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.