বুধবার কার্টুনিস্ট কিশোরের জামিন বিষয়ে আদেশ

নিউজ ডেস্ক।।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন চেয়ে হাইকোর্টে করা আবেদনের শুনানি শেষ।

এ বিষয়ে আদেশ দেয়ার জন্য ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

সোমবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.