নিউজ ডেস্ক।।
করোনার টিকা দেওয়ার লক্ষ্যে জরুরিভিত্তিতে সব শিক্ষক-কর্মচারীর তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সব শিক্ষক-কর্মচারীকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী নিম্নবর্ণিত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:
যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বা তদূর্ধ্ব তাদের www.surokkha.gov.bd-তে নিবন্ধন করে টিকা নেওয়া নিশ্চিত করতে হবে। তবে সরকারি ও বেসরকারি (এমপিও/ননএমপিও) শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ এর কম তাদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছকে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতরে সফটকপি পাঠাতে হবে। স্বাস্থ্য অধিদফতর তাদের নিবন্ধন অপশন নিশ্চিত করার পর এসব শিক্ষক-কর্মচারীকেও নিবন্ধন করে টিকা নিতে হবে।
বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ও বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালকের কাছে বিতরণের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
