এইচএসসি পরীক্ষার রিভিউয়ের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক।।

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার রিভিউয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার থেকে শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন বলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ফলে অসন্তুষ্ট হয়ে ঢাকা বোর্ডে ৪ হাজার ১১৫ জন পরীক্ষার্থী আবেদন করলেও মাত্র একজন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

তাছাড়া বরিশাল বোর্ডের মাত্র ৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ৬৪২ জন পরীক্ষার্থী ফল চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন।

তথ্যমতে, গত ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ফল রিভিউয়ের আবেদন করার সুযোগ পান শিক্ষার্থীরা। এবার প্রায় ১৫ হাজার শিক্ষার্থী রিভিউয়ের জন্য আবেদন করেছেন। এদের মধ্যে বিজ্ঞানের সবচেয়ে বেশি। আর বোর্ডগুলোর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি রিভিউ আবেদন পড়েছে।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার অটোপাস দেয়ায় পরীক্ষার রেজিস্ট্রেশন করা সব শিক্ষার্থীই পাস করেছেন। পাসকৃতদের মধ্যে ১ লাখ ৬১ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.