এইচএসসি মানোন্নয়নের ফল রোববার

নিউজ ডেস্ক।।

আগামীকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মানোন্নয়নের ফল প্রকাশ করা হবে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

নেহাল আহমেদ জানান, আগামীকাল (রোববার) এইচএসসিতে মানোন্নয়নের আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। দেশের সবগুলো শিক্ষা বোর্ডে মানোন্নয়নের আবেদন করা শিক্ষার্থীদের ফল একসঙ্গে প্রকাশ করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.