ঢাকা বারে সভাপতি আ.লীগের, সম্পাদক বিএনপির

নিউজ ডেস্ক।।

ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতি পদসহ ১৫ জন জয়ী হয়ে সংখ্যাগরিষ্টতা অর্জন করেছে। অন্যদিকে, সাধারণ সম্পাদকসহ ৮ পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল।আজ শনিবার ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনটির প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের বিজয়ীরা হলেন- সভাপতি অ্যাডভোকেট আবুল বাতেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান (তারেক), ট্রেজারার পদে একেএম আরিফুল ইসলাম কাওছার, লাইব্রেরি সম্পাদক পদে শারমিন সুলতানা হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক পদে শায়লা পারভীন পিয়া, অফিস সম্পাদক পদে জাকির হোসাইন (লিঙ্কন), ক্রীড়া সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক এ এস ইমরুল কায়েশ।

সাদা প্যানেলের সদস্য পদে বিজয়ীরা হলেন- এ বি এম ফয়সাল সারোয়ার, বাহারুল ইসলাম (বাহার), মো. মহিন উদ্দিন (মহিন), জুয়েল চন্দ্র মাদক, সুলতানা রাজিয়া রুমা, মো. আহসান হাবিব।

নীল প্যানেলের বিজয়ীরা হলেন- সাধারণ সম্পাদক খোন্দকার মো. হযরত আলী, সিনিয়র সহ-সভাপতি পদে কামাল উদ্দিন ও সহ-সভাপতি পদে মো. আনিসুর রহমান (আনিস)।

নীল প্যানেল থেকে সদস্য পদে বিজয়ীরা হলেন- বাবুল আক্তার (বাবু), এম আর কে রাসেল, মো. হোসনী মোবারক (রকি), মো. সোহাগ হাসান রনি ও মোসা. তাসলিমা আক্তার।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টায় থেকে ভোটগ্রহণ শুরু হয়ে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ১৭ হাজার ৭৫৬ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৭০৬ জন ভোট প্রদান করেন। এরপর শুক্রবার দুপুরের পর ভোট গণনা শুরু হয়। ব্যালট পেপার স্ক্যানিং করে ইলেট্রনিক মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হয়।

উল্লেখ্য, ২০২০-২০২১ কার্যবর্ষের নির্বাচনে ২৩টি পদের মধ্যে নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে এবং সাদা প্যানেল ৬টি সম্পাদকীয় পদসহ ১৩টি পদে জয়লাভ করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.