নিউজ ডেস্ক।।
সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বুধবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলানায়তনে অনুষ্ঠিত ড. আহমদ শরীফ স্মারক বক্তৃতা ও স্মারক পুরষ্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, স্বাধীনতার ক্ষুদ্র অংশই অর্জিত হয়েছে। কথা বলার ও মুক্তচিন্তার অধিকার এখনো অর্জিত হয়নি। এ ছাড়া তিনি সরকারকে ছাত্রদের দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় খুলে দেবার আহবান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও ড. নেহাল করিম। এ ছাড়া অনুষ্ঠানে গান পরিবেশন করে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র ও অহমদ শরীফের স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন হাসান ফকরী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
