বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিতে চায় ভুটান

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ভুটান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে বুধবার ভার্চুয়াল আলোচনায় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি এ আগ্রহের কথা ব্যক্ত করেন। ভুটানে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যান্ডইউথ রফতানির ব্যাপারে মন্ত্রী সম্ভাব্য সবধরনের সহযোগিতা প্রদানে আশ্বাস দেন। তথ্য অধিদফতরের এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.