এইমাত্র পাওয়া

১৭ মে’র আগে খুলছে না ঢাবির হল

নিউজ ডেস্ক।।

স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য আগামী ১৩ মার্চ হল খোলার সিদ্ধান্ত থেকে সরে এসে সরকারি সিদ্ধান্ত মানছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হলগুলো ১৭ মে’র আগে খুলবে না। একইসঙ্গে যেসব বিভাগে পরীক্ষা চলমান তা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.