অনলাইন ডেস্ক ||
নেত্রকোনার দুর্গাপুরে আলেম-ওলামাদের বিক্ষোভের মুখে স্থানীয় আক্তার আলী ফকিরের মাজারে বাৎসরিক ওরস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুর্গাপুর থানা পুলিশ তিনদিনব্যাপী ওরশের কার্যক্রম সীমিত করে শেষদিন শুধু আখেরি মোনাজাতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলা কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে দীর্ঘদিন ধরে আক্তার আলী ফকিরের মাজারে বাৎসরিক ওরশ অনুষ্ঠিত হয়। শুরুতে দিনব্যাপী, পরে দুই দিন এবং তারপর তিন দিনব্যাপী ওরশ পালন হয়ে আসছিল। আলেম-ওলামা ও স্থানীয়দের অ’ভিযোগ, শুরুতে তাদের কার্যক্রম ভালো থাকলেও বেশ কয়েক বছর ধরে ওরশ পালনের নামে নানা প্রশ্নবিদ্ধ কার্যক্রম চলছে মাজারে।
প্রতি বছরের ন্যায় এবারও ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ওরশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তদের আগমন ঘটতে থাকলে স্থানীয় আলেম-ওলামারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মাজার কমিটির লোকজন। ওরশ বন্ধে উপজেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটি, ইন্দ্রপুর মাদ্রাসা ও স্থানীয় ওলামাগণ আজ সোমবার রাস্তায় বিক্ষোভ করেন। ওরশের নামে নানা প্রশ্নবিদ্ধ কার্যক্রমের অভিযোগ তুলে তা বন্ধে আলেম-ওলামারা সমাবেশ করেন।
স্থানীয় কৃষ্ণেরচর বাজার জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে হাফেজ রুহুল আমিনের সঞ্চালনায় উপজেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির সভাপতি মুফতি মামুনুর রশীদ সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন মাওলানা আব্দুল আজিজ, মুফতি ওয়ালী উল্লাহ, মাওলানা মজিবুর রহমান, মুফতি হাবিবুর রহমান প্রমুখ।
ওরশ বন্ধের বিষয়ে মাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘আজ থেকে তিন দিনব্যাপী ওরশ মোবারক শুরু হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের ভক্তবৃন্দ এতে যোগ দিতে থাকেন। এখানে কোনো প্রকার অশালীন কার্যক্রম চলে না।
শান্তিপূর্ণভাবে আমাদের কার্যক্রম পরিচালনার সময় দুর্গাপুর থা’না পুলিশ আমাদের কার্যক্রম বন্ধের কথা জানান। আগামী ২৪ তারিখ শুধু আখেরী মোনাজাত পরিচালনার নির্দেশ দেয় পুলিশ। উপজেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির সভাপতি মুফতি মামুনুর রশীদ বলেন, ‘এই মাজারের নানা কার্যক্রমে আমরা অতিষ্ঠ।
সর্বস্তরের আলেম-ওলামারা ওরশের কার্যক্রম বন্ধের দাবিতে আন্দোলনে নামেন। পরে পুলিশ ওরশের সকল কার্যক্রম বন্ধ রেখে আগামী ২৪ তারিখ আখেরি মোনাজাত পরিচালনার নির্দেশ দেয়। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম বলেন, আলেম-ওলামাদের বিক্ষোভের কারণে মাজার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওরশের কার্যক্রম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
