সকল শিক্ষক -শিক্ষার্থিদের টিকা নিতে হবে ১৭ এপ্রিলের মধ্যে || ঢাবি উপাচার্য

অনলাইন ডেস্ক ||

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক আখতারুজ্জামান জানিয়েছেন, আগামী ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলবে। এর আগে কোন বড় পরীক্ষা হবে না। মঙ্গলবার সকালে উপাচার্যের কার্যালয়ে একাডেমিক কাউন্সিলের মিটিং শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, ছোট ছোট পরীক্ষা গুলো হবে ডিপার্টমেন্ট ও শিক্ষার্থীদের সম্মতি মোতাবেক। তবে বড় পরীক্ষা এবং ছোট পরীক্ষা কোনগুলো তা স্পষ্ট করেননি তিনি। অধ্যাপক আখতারুজ্জামান আরও জানান, ১৩ মার্চ ঘিরে পরীক্ষার যে আয়োজন ছিলো তা স্থগিত থাকবে এবং ১৭ মে হল খোলার আগে ১৭ এপ্রিলের মধ্যেই শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীকে করোনা টিকার প্রথম ডোজ নিতে হবে। অবশ্য শিক্ষার্থীদের বয়স ৪০ বছরের কম হওয়ায় তারা কিভাবে টিকা নেবে বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টিকার কোন ব্যবস্থা করবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি। মহামারি চলাকালে জাতীয় সিদ্ধান্তকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্ত গ্রহণ করাকে আত্মঘাতী বলেছেন তিনি। হল খুলে দিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি’র আশা, শিক্ষার্থীরা আইন মেনে চলবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.