ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান ও আসন্ন সকল পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘সরকারের পক্ষ থেকে পরীক্ষা স্থগিত করার নির্দেশনা আসছে। ইবি প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
জানা গেছে, সারা দেশের করোনা পরিস্থির কথা বিবেচনায় নিয়ে আগামী ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ও অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করেছে সরকার। এ সিদ্ধান্ত মোতাবেক ইবি’র পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
