আজ রোববার পুঁজিবাজারে লেনদেন বন্ধ

নিউজ ডেস্ক।।

আজ রোববার (২১শে ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুঁজিবাজার বন্ধ থাকবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন সরকারি ছুটি থাকায় দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে ওই দিন পুঁজিবাজারে লেনদেন ও অফিশিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২২শে ফেব্রুয়ারি (সোমবার) থেকে স্বাভাবিক নিয়মানুযায়ী পুঁজিবাজারে লেনদেন চলবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.