শহীদ মিনারে ৩ স্তরের নিরাপত্তা

নিউজ ডেস্ক।।

র‌্যাপিড অ‌্যাকশন ব‌্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তার ব‌্যবস্থা করা হয়েছে। র‌্যাব, পুলিশ ও অন্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এ নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ মিনারে নিরাপত্তা ব‌্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব তথ‌্য জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.