যাত্রীদের দূর্যোগের কথা চিন্তা করে আন্দোলন স্থগিত করেছে ববি শিক্ষার্থিরা

অনলাইন ডেস্ক ||

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচী আগামীকাল স্থগিত থাকবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি মাহামুদুল ইসলাম তমাল আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পরশুদিন থেকে যথারীতি আবার অবরোধ চলবে। কর্মসূচির কোনো পরিবর্তন হলে জানিয়ে দেওয়া হবে।

এর আগে, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন, বরিশালের জেলা প্রশাসক, সিটি করপোরেশনের মেয়রের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষার্থীদের প্রতিনিধি ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ একটি বৈঠক করেন।

দুই ঘণ্টার এ বৈঠক শেষে জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। মানুষের দুর্ভোগের বিষয়ে আলোচনা হয়েছে। সব পক্ষই বিষয়টি নিয়ে একমত। শিগগির একটি ভালো খবর আসতে পারে।

পরিবহন শ্রমিক খোরশেদ জানান, শিক্ষার্থীরা এখন রাস্তায় না থাকলেও তাদের কর্মসূচি প্রত্যাহার হয়নি। তবে, রাস্তায় এখনো যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি।

উল্লেখ্য বিআরটিসি বাস শ্রমিকদের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থিদের গাড়িতে আসন ব্যবস্থা নিয়ে বাকবিতন্ডা সংঘর্ষে রুপ নেয়। এক পর্যায়ে শ্রমিকদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থিদের ম্যাসে হামলার ঘটনায় অনেক শিক্ষার্থি গুরুতর আহত হয়। পরে শিক্ষার্থিরা হামলাকারীদের বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ, মশাল মিছিল করে। পাল্টা কর্মসূচী দেয় শ্রমিকদের পক্ষ থেকে। বিশ্ব বিদ্যালয় প্রশাসনের আশ্বাসের শিক্ষার্থিরা কর্মসূচী প্রত্যাহার করলেও নির্দিষ্ট সময়ে হামলাকারীরা আটক না হওয়ায় পুনরায় রাস্তা অবরোধ করে তারা। শ্রমিকরাও রুপাল বাসস্ট্যান্ডে মহড়া দেয়। যান চলাচল বন্ধ হলে যাত্রী সহ সাধারন মানুষ চরম ভোগান্তিতে পড়ে। যাত্রীদের দূর্যোগ ও আগামীকাল শহীদ দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থিরা অবরোধ তুলে নিলেও থমথমে অবস্থা বিরাজ করছে রুপাল ও বিশ্ববিদ্যালয় এলাকায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.