শহীদ দিবসে আওয়ামী লীগের কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক:
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। মাতৃভাষার মর্যাদা-অধিকার রক্ষা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত অগণিত শহীদের রক্তে রঞ্জিত দিবসটি আওয়ামী লীগ এবারও শ্রদ্ধাবনতচিত্তে পালন করবে।

২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবারঃ

ভোর ৬-৩০ মিনিট: সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারাদেশে সংগঠনের সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।

সকাল ৭-০০ মিনিট: কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরী সহকারে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। (নিউ মার্কেটের দক্ষিণ গেইট থেকে প্রভাতফেরী শুরু হবে)।

২২ ফেব্রুয়ারি ২০২১( সোমবার)ঃ

বিকেল ৪ টায়: আলোচনা সভা: স্থান: ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। সভাপতিত্ব করবেন : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি (ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন)।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র আহ্বান

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল কর্মসূচি যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সাথে পালনের জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.