নিউজ ডেস্ক।।
৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারির আসন বিন্যাস (সিট প্ল্যান) প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার এই পরীক্ষার আসন ব্যবস্থা প্রকাশ করেছে পিএসসি।
আগামী ২৬ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে এবার প্রতি বেঞ্চে একজন করে ‘জেড’ আকৃতিতে বসানো হবে।কেবল রাজধানীতে নেয়া হবে এ পরীক্ষা। সাধারণত বিভাগীয় শহরে বিসিএসের পরীক্ষা নেয়ার রেওয়াজ আছে। এই বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ করা হবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদের স্বাক্ষরে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা হবে। দুপুর ১টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে আসনগ্রহণ করতে হবে পরীক্ষার্থীদের। এমসিকিউসহ ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এরমধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) হবে।আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
