রাবি প্রেসক্লাবের সভাপতি শাকিল, সম্পাদক সুমন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি পদে জাগো নিউজের সালমান শাকিল ও সাধারণ সম্পাদক পদে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সোহানুর রহমান সুমন নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি পদে বেলাল হোসাইন বিপ্লব (ডেইলি ইন্ডাস্ট্রি) ও আবু বকর অন্তু (দৈনিক আমাদের অর্থনীতি), যুগ্ম সম্পাদক পদে আবু সাঈদ সজল (দৈনিক শেয়ার বিজ/আলোকিত ভোর), কোষাধ্যক্ষ পদে কামরুল হাসান অভি (দৈনিক মানবকণ্ঠ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম আর মামুন (টাইমস অব বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌশিক তুহিন (দৈনিক ইনকিলাব/আমাদের রাজশাহী), ক্রীড়া সম্পাদক পদে মেশকাত মিশু (ঢাকা পোস্ট/ দি ডেইলি ক্যাম্পাস), দফতর সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন (ঢাকা টাইমস)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে শোয়াইব শুভ (দৈনিক নতুন প্রভাত), আসিক আদনান (রাজশাহী সংবাদ), জোবায়ের জামিল (দৈনিক প্রতিদিনের সংবাদ) নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. হাছানাত আলী, অধ্যাপক ড. রেজাউল করিম বকসী প্রমুখ।
এদিকে ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.