নিউজ ডেস্ক।।
করোনাভাইরাস মোকাবিলায় চলমান টিকাদান কর্মসূচিতে প্রতিদিন অন্তত দুই লাখ মানুষ টিকা নিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেইসঙ্গে তিনি সন্দেহ পোষণ না করে সবাইকে করোনা টিকা গ্রহণের আহ্বান করে বলেছেন, এ টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
রোববার নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় করোনা ডেডিকেটেড ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি টিকার ব্যাপারে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না করে গণমাধ্যম কর্মীদেরও এ টিকা গ্রহণ করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন। খবর ইউএনবির
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
