মাদ্রাসা শিক্ষক সাদ্দাম হোসেনের বুদ্ধিমত্তা ও সময়ানুগ পদক্ষেপের কারণে শনিবার রক্ষা পেলেন নীল সাগর আন্তঃনগর এক্সপ্রেসের প্রায় সাড়ে ৩০০ যাত্রী।
ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর ঘাটিনা গ্রামের পাশে রেলপথের একটি রেল মাঝখান থেকে ফেটে যায়। ঘটনাটি চোখে পড়ে ঐ রেলপথ দিয়ে হেঁটে আসা সাদ্দাম হোসেনের। এ সময় স্থানীয় সাহারুল নামে এক ছেলের সহযোগিতায় তিনি বাড়ি থেকে দ্রুত একটি লাল কাপড় নিয়ে রেলপথের ওপর আড়াআড়িভাবে টানিয়ে দাঁড়িয়ে যান।
৫ মিনিট পর বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী উক্ত ট্রেনটি উল্লাপাড়া রেলস্টেশনের দিকে আসছিল। লাল পতাকা দেখে ট্রেনটি দাঁড়িয়ে যায়। আর এতেই রক্ষা পায় ঐ ট্রেনের প্রায় সাড়ে ৩০০ যাত্রী। সাদ্দাম হোসেন চর ঘাটিনা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক এবং চর ঘাটিনা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
