নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে কেক কাঁটার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুুুুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম। তিনি বলেন যৌবনের ২৮ টি বছর কেঁটেছে এ সংগঠন এর সাথে। সংগঠনটি যে কারণে কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারে নাই সেগুলো ওভারকাম করে আমরা কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমি বিশ্বাস করি। তিনি সংগঠনের সকলের উদ্দেশ্যে বলেন আপনারা একতাবদ্ধভাবে কাজ করলে আগামী এক মাসের আমরা জেলা থানা কমিটি গঠন করতে সক্ষম হবো। এছাড়াও সংগঠনের নেতৃত্বদানকারী সকলে আলোচনায় স্ব-স্ব মতামত প্রদান করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
