জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ২য় বর্ষ পরীক্ষা শুরু ১৩ ফেব্রুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে শুরু হবে। পরীক্ষা চলবে ২৩ মার্চ পর্যন্ত। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২ টায় পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মো. ফয়জুল করিম বলেন, সারাদেশে মোট ১ হাজার ৮৭৭টি কলেজের ৭০২টি কেন্দ্রে ১ লাখ ৯০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। জরুরি যেকোনো সমস্যায় ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.