অনলাইন ডেস্ক :
করোনার টিকা নিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে স্থাপিত করোনার টিকা দেওয়ার বুথ থেকে এ টিকা নেন তিনি
রাতে নিজের ব্যক্তিগত ফেসবুকে এ খবরটি নিশ্চিত করেন আসাদুজ্জামান নূর।
টিকা নেওয়ার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি। এত তাড়াতাড়ি আয়োজন করার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভ্যাকসিন নেবেন, সুস্থ থাকবেন। ’
আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে ২০০১, ০৮, ১৩ ও ১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এর আগে গত বছরের ০৩ ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে ১৫ ডিসেম্বর করোনামুক্ত হন তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
