নিউজ ডেস্ক।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১২ বছরের দেশ পরিচালনা বিষয়ে বাংলায় একটি বই প্রকাশ করবে পরিকল্পনা মন্ত্রণালয়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস) বইটি প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (০৭ ফেব্রুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ের ত্রৈ-মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রীর ১২ বছরে কী কী প্রকল্প অনুমোদন হয়েছে সেই বিষয় বইয়ে উঠে আসবে।
প্রধানমন্ত্রীর শাসন আমলে বাংলাদেশে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিকসহ নানা অঙ্গনে অনেক উন্নয়ন হয়েছে। বিষয়গুলো একত্রিত করে আমরা বই বের করব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
