করোনার চেয়েও জলবায়ু পরিবর্তনে মারাযাবে বেশি মানুষঃ মার্ক ক্যানরি

অনলাইন ডেস্ক ||

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে কোনো পদক্ষেপ নেওয়া না হলে আগামী ২০৫০ সাল নাগাদ প্রতি বছরই অনেক মানুষ প্রাণ হারাবে। করোনা মহামারিতে এক বছরেই যত মানুষ প্রাণ হারিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই শতকের মাঝামাঝিতে প্রতি বছর এর চেয়ে বেশি মানুষ মারা যাবে।

এমনই আশঙ্কা করেছেন ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক ক্যানরি। মার্ক ক্যানরি আক্ষেপ প্রকাশ করে বলেন, যেখানে এখন কোটি কোটি মানুষের মৃত্যু ঠেকানোর জন্য কাজ করা উচিত, সেখানে অর্থনীতির চাকা সচল রেখে পরিবেশ ধ্বংস করতে বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে।

সংবাদ মাধ্যম বিবিসিকে মার্ক ক্যানরি বলেন, করোনা মহামারি আর জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি এখন সমান্তরাল গতিতে এগোচ্ছে। জলবায়ু খেকে নিজেকে আইসোলেট করে রাখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন মার্ক ক্যানরি। মার্ক ক্যানরি প্রথমে ব্যাংক অব কানাডার প্রধান ছিলেন। এরপর ২০২০ সাল পর্যন্ত পালন করেছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরের দায়িত্বে। বর্তমানে মার্ক ক্যানরি জাতিসংঘের ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড ফিন্যান্সের দূত হিসেবে কাজ করছেন।

বিজনেস এশিয়া, জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জবিষয়ক এক আলোচনায় মার্ক ক্যানরি বলেন, জলবাযু পরিবর্তনের বিষয়টি যখনই মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত করে দেখা হবে, তখনই স্পষ্ট হবে, করোনার কারণে এক বছরে যত মানুষ মারা গেছে, এই শতাব্দীর মাঝামাঝিতে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর তার চেয়ে বেশি মানুষ মারা যাবে।

যুক্তরাষ্ট্র আবারো ফিরেছে জলবায়ু পরিবর্তন রোধের যুদ্ধে। এদিকে বিশ্বের সর্বোচ্চ পরিবেশ দূষণকারী দেশ চীন বলছে, ২০৬০ সাল নাগাদ কার্বন নিঃসরণ শূন্যে আনবে তারা। এদিকে তারা কয়লাভিত্তিক বৈদ্যুৎ প্ল্যান্ট তৈরি অব্যাহত রেখেছে, যেগুলোতে ৭০ শতাংশই ব্যবহার করা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। মার্ক কেনরি বলেন, চীন যত দ্রুত কয়লার ব্যবহার থেকে সরে আসবে, সারাবিশ্বের জন্য তা ফলপ্রসূ হবে।

এদিকে মার্ক ক্যানরি বলেন, আগামী ৩ দশকে প্রতি বছর সাড়ে ৩ ট্রিলিয়ন ডলার পরিবেশ সুরক্ষার বিভিন্ন খাতে বিনিয়োগ করতে হবে। বৃহত্তম আর্থিক খাতকে চাঙা রাখার পাশাপাশি প্রকৌশল ও প্রযুক্তি খাতে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে হবে যুক্তরাষ্ট্রের।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.