এইমাত্র পাওয়া

বাবা দিবসে সন্তানের কাছে একজন শিক্ষক বাবার আবেগঘন চিঠি

নিউজ ডেস্ক।। শিক্ষক জাতীর বিবেক আবার কেউ বলে জাতীর মেরুদন্ড, কেউ বলে সম্মানের পাত্র, কেউ বলে গুরুজন এই গুরুজনের জীবন মাঝেমাঝে অন্যভাবে শুরু হয় তেমনি একজন শিক্ষক ও অভিনেতার বাবা দিবসের দিনটি ছিল অন্যরকম। তেমনি একজন শিক্ষক বাবা বাবা দিবসে তার সন্তানের কাছে  খোলা চিঠি লিখেছেন। শিক্ষাবার্তা ডট কম পরিবারের সদস্যদের জন্য তুলে ধরা হলো।

প্রিয় সন্তান,
আমি তোমাদের ৩ টি কারণে এই চিঠিটি লিখছি…
১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।
২। আমি তোমাদের বাবা, যদি আমি তোমাদের এই কথা না বলি, অন্য কেউ বলবে না।
৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাদেরকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো:
১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখো না। কারণ, তোমাদের মা এবং আমি ছাড়া, তোমাদের প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমাদের সাথে ভালো ব্যবহার করেছে – তোমাদের উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমাদের সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমাদের সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না।

২। জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য” নয়, যা তোমাদের পেতেই হবে। একবার যখন তোমরা এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে – বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমাদের তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমাদের পাশে পাবেনা।

৩. জীবন সংক্ষিপ্ত।
আজ তোমরা জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাদের ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তোমরা যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে।

৪. ভালবাসা ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমাদের তথাকথিত কাছের মানুষ তোমাদেরকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমাদের সব ব্যথা-বিষন্নতাকে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।

৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা- এর অর্থ এই নয় যে তোমরাও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তোমরা যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমাদের জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।

৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমাদের সারাজীবন ধরে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনি তোমরা প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে- তোমরা কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে।

৭. তোমরা তোমাদের কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করোনা। মানুষের সাথে ভালো আচরন করবে, তবে অন্যরাও তোমাদের সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবেনা। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে।

৮. আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তোমরা সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না।

৯. তোমাদের সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি …মূল্যায়ন করি।

ভালোবাসা সহ,
তোমাদের বাবা
রফিক নটবর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.