নিউজ ডেস্ক।।
করোনা টিকার পর্যবেক্ষণমূলক প্রয়োগের পর, এখন সারা দেশে ভ্যাকসিন দেয়ার প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। তবে, নানা কারণে প্রথম মাসে প্রয়োগের লক্ষ্যমাত্রা অর্ধেকে নামিয়ে এনেছে সরকার।
সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে দেখা করে, দেশের নিজস্ব ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ এর আবিষ্কারক কাকন নাগ ও নাজনীন সুলতানা জানান, অন্য টিকার তুলনায় এটির পার্শ্বপ্রতিক্রিয়া কম। ডোজও একটি।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, শিগগিরই দেশের মানুষকে বঙ্গভ্যাক্স দেয়া যাবে।
উপহার আর ক্রয়চুক্তি অনুযায়ী, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এরইমধ্যে দেশে এসেছে, কোভিশিল্ডের ৭০ লাখ ডোজ। আগামী ৫ মাসে আসবে, আরও আড়াই কোটি। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স জানিয়েছে, জুন নাগাদ সেরামে উৎপাদিত কোভিশিল্ডের আরও ১ কোটি ২৭ লাখ টিকা পাঠাবে তারা। যদিও, কোভ্যাক্সের কাছে ফাইজারের টিকা নেয়ার আবেদন করেছিল, বাংলাদেশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
