এইমাত্র পাওয়া

শিগগিরই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ প্রকৌশল বিশ্বিবদ্যালয়কে (বুয়েট) ছাড়াই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। মেডিকেল কলেজ ও বুয়েটের পরই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বলেন, বুয়েট আসবে না বলে আমরা জানতে পেরেছি। আনুষ্ঠানিক চিঠি এখনও পাইনি। সেক্ষেত্রে আমরা তিন বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ পদ্ধতিতে আলাদা পরীক্ষা নেব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.