সজল আহমেদ।।
আজ ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা ও মানবণ্টন ঘোষণা করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যবৃন্দের সমন্বয়ের গঠিত আহবায়ক কমিটির সভা শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন।
জানা যায়, বিজ্ঞানের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ আবেদন করতে ৭ পয়েন্ট লাগবে। ব্যবসায় সাড়ে ৬ এবং মানবিকে উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ৬ থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ভর্তির তারিখ ঘোষণা করা হবে। ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে কোন ফি নেওয়া হবে না। পরে যাচাইয়ের মাধ্যমে যারা দ্বিতীয় ধাপে নির্বাচিত হবে তারা ৫০০টাকা আবেদন ফি প্রদানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
