১৫ ও ২১ আগস্টের নির্মম হত্যাকাণ্ডকে ‘দুর্ঘটনা’ বলার অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীরকে ওএসডি করা হয়েছে । শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার সিরডাপ মিলনায়তনে একটি গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে কথা বলার সময় তিনি ১৫ আগস্ট ও ২১ আগস্টের হত্যাকাণ্ড নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। ইউনাইটেড ফর বডি রাইটস বাংলাদেশে এ্যালায়েন্স (ইউবিআর) ‘শিক্ষক প্রশিক্ষণ কারিকুলামে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার’ শিরোনামে এই বৈঠকের আয়োজন করে।
অনুষ্ঠান চলাকালে গোলটেবিলের সঞ্চালক ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা রোকেয়া কবীর ড. জাহাঙ্গীরের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন। গোল টেবিল ছেড়ে চলে যেতে চাইলে রোকেয়া কবির জাহাঙ্গীরকে দাঁড় করিয়ে রেখে ‘তীব্র প্রতিবাদ করেন।’
গোলটেবিল বৈঠকে মাদরাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ড. মো. গোলাম আজম আযাদ ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল হকও উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষা অধিদপ্তর ও পাঠ্যপুস্তক বোর্ডের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
