‘সরকার জনগণের সেবক, প্রমাণ করেছে আ.লীগ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকার জনগণের সেবক, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তা প্রমাণ করেছে।’

একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী ভাষণে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আজ ২ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে এসব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন চলছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় আসার পর থেকে সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন কর্মকাণ্ড বিষদভাবে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মুজিবের বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না।’

স্থানীয় সরকার নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে আওয়ামী লীগের ওপর মানুষের আস্থা ও বিশ্বাসের স্বীকৃতি হিসেবে দেখছেন বলেও জানান শেখ হাসিনা।

রেওয়াজ অনুযায়ী অধিবেশনে সংসদ নেতার সমাপনী বক্তব্যের আগে বিরোধী দলীয় নেতার বক্তব্য রাখার কথা থাকলেও এদিন আসেননি বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও উপনেতা জি এম কাদের।

এ প্রসঙ্গে সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকে বিরোধী দলীয় নেতার এখানে আসার কথা ছিল। কিন্তু তার বাসায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে তিনি জনগণের কথা চিন্তা করে এখানে আসেননি।’

তিনি বলেন, ‘এই অধিবেশনে এতো অল্প সময়ের মধ্যে ১৩২ জন সংসদ সদস্য রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিয়েছেন। কাজেই এটি একটি গুরুত্বপূর্ণ অধিবেশন।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.