ঢাবির হল খুলছে ১৩ মার্চ

নিউজ ডেস্ক।।

করোনা পরিস্থিতির কারণে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই গত বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। প্রায় এক বছর পর আগামী ১৩ মার্চ থেকে আবাসিক হলগুলো খুলে দিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে শুধু স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষার্থীদের হলে তোলা হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা দুই সপ্তাহ সময় পাবেন ৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় আজ রোববার এই সিদ্ধান্ত হয়। এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি মার্চের প্রথম সপ্তাহের মধ্যে হলগুলো খুলে দেওয়ার সুপারিশ করেছিল।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.