তৃতীয় ধাপের পৌর নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ

তৃতীয় ধাপের পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান এ তালিকা প্রকাশ করেন। এর আগে ইসি তৃতীয় ধাপে ৬৪টি পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। কিন্তু এক মেয়র প্রার্থীর মৃত্যুর কারণে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়।

এই ৬৩ পৌরসভায় নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকছে না বলে জানিয়েছে ইসি। শুধু নির্বাচনের কাজে ব্যবহৃত প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। এই পৌরসভাগুলোতে ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেয়া হবে।

এর আগে প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে নির্বাচন হয় ৬০টিতে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.