একজন মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না, মুজিববর্ষে এটাই সবচেয়ে বড় উৎসব।’

আজ শনিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করছেন। এসময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমার অত্যন্ত আনন্দের দিন। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করতে পারা বড় আনন্দের। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কথাই ভাবতেন। আমাদের পরিবারের লোকদের চেয়ে তিনি গরীব অসহায় মানুষদের নিয়ে বেশি ভাবতেন এবং কাজ করেছেন। এ গৃহ প্রদান কার্যক্রম তারই শুরু করা।’

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রায় ৯ লাখ মানুষকে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে পাকাবাড়ি উপহার দেওয়া হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.