পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশের বিল চূড়ান্ত

নিউজ ডেস্ক।।

অনিবার্য পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বাধা দূর করতে সংসদে উত্থাপিত তিনটি বিল চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিল তিনটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে অনুমোদনের সুপারিশ করে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য ফজলে হোসেন বাদশা বিল তিনটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করে তা পাসের সুপারিশ করেন।এখন বিলটি পাসের আর বাধা রইল না। পরবর্তী বৈঠকে বিলটি পাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর বিল পাস হলেই এইচএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.