পরিবার শিশুর প্রধান শিক্ষা কেন্দ্র

নিউজ ডেস্ক।।

পরিবার হলো পৃথিবীর প্রথম সমাজব্যবস্থা। পরিবারকে কেন্দ্র করে সমাজ গোত্র রাষ্ট্র ইত্যাদি বির্বতনের মধ্য দিয়ে গড়ে উঠেছে। তাই শিশুর প্রথম শিক্ষা কেন্দ্র হলো পরিবার। শিশুর মানসিক বিকাশ কেমন হবে, সামাজিক বন্ধন কী রূপ দৃষ্টিতে প্রভাবিত হবে, খেলার সঙ্গীদের সঙ্গে কেমন ব্যবহার করবে, আত্মীয়স্বজনদের সঙ্গে আচরণ শিশুর পরিবারের শিক্ষা দ্বারা বেশি প্রভাবিত হয়। সামাজিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি শিশু তার জীবন পার করলেও পরিবার হলো সামাজিক মূল্যবাধ ও নৈতিকতার প্রধান ভিত্তি।

আমরা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠানিক শিক্ষা লাভ করলেও সামাজিক নীতি-নৈতিকতা ও মূল্যবোধ পরিবার থেকে অর্জন করে থাকি। এছাড়া ধর্মীয় শিক্ষা শিশুর সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার বন্ধন দৃঢ় করে। একটি শিশু বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ভালো মন্দ বিচার করার বোধশক্তি জাগ্রত হতে থাকে।

তাই শিশু বেড়ে ওঠার সময় আমাদের গঠনমূলক ব্যবহার করতে হবে। যাতে শিশুরা যথাযথভাবে সামাজিক বোধশক্তি নিয়ে বেড়ে উঠতে পারে। বর্তমানে প্রযুক্তির সহজলভ্যতায় শিশুর অপরাধমূলক কার্যসিদ্ধি হচ্ছে। তাই শিশুর প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বাবা-মাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

পরিবারের সর্তকতার অভাবে অনেক সময় শিশু বিরূপ আচরণ করে থাকে। এছাড়া অনেক প্রতিবন্ধী শিশু নিজকে গুটিয়ে নেই অন্যদের থেকে এবং নিজেকে অসহায় বা নিচু দৃষ্টিতে নিজের প্রতি বিচার করতে থাকে। এইসব প্রতিবন্ধী শিশুর প্রতি বিশেষ নজর রাখতে হবে। শিশুর মানসিক বিকাশ যেন কোনোভাবেই ব্যাহত না হয় সেদিকে পরিবারকে সর্বাধিক সতর্ক পন্থা অবলম্বন করতে হবে।

মো. বিপ্লব আলী

ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.