নিউজ ডেস্ক।।
শিল্পীদের মাঝে আগামী রোববার ২৬টি বিভাগে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পীদের মাঝে সম্মানজনক এই পুরস্কার হস্তান্তর করবেন তিনি।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি পরিস্থিতিতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হবেন প্রধানমন্ত্রী। এর আগে দেশের চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করে তথ্য মন্ত্রণালয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
