জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।।
আড়াইহাজার থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি ইমাম হাসানের মা সাহারা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
আজ বুধবার (১৩ জানুয়ারি) রাত ১ টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি চার ছেলে, নাতী-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সাহারা বেগমের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভূগছিলেন। সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নং ওয়ার্ডের বটতলা এলাকায় তার নামাজে জানাজা শেষে তাকে কুমিল্লার হোমনা থানাধীন শ্রীমদ্দী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান সহ আড়াইহাজার থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেছেন।
সাংবাদিক ইমাম হাসানের মায়ের মৃত্যুতে তার পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করে আড়াইহাজার থানা প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ‘মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন’। তারা মরহুমার শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
