নিউজ ডেস্ক।।
শিক্ষকরাই আলোকিত মানুষ এবং শিক্ষিত সমাজ বিনির্মাণের কারিগর উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, প্রাথমিক শিক্ষকদের আর সারা জীবন একই পদে চাকরি করতে হবে না, তাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এ ব্যাপারে নিয়োগ বিধিমালা সংশোধন চূড়ান্ত পর্যায়ে রয়েছ, যা অচিরেই অনুমোদনের অপেক্ষায় আছে।
বুধবার (১৩ জানুয়ারি) রাজধানীর মিরপুরে ঢাকা পিটিআইয়ে ঢাকা জেলার নতুন নিয়োগকৃত শিক্ষকদের দু’দিনব্যাপী ওরিন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ কোর্সে ২০৯ শিক্ষক অংশগ্রহণ করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
