নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে সরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য ৮০ হাজার সিটের বিপরীতে ৫ লাখ ৭৩ হাজার ৩১১ জন শিক্ষার্থী আবেদন করেছে। সে হিসেবে প্রতি সিটের জন্য সাতটির বেশি আবেদন জমা পড়েছে। আগামী ১১ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে এই শিক্ষার্থীদের নিয়ে লটারি হবে। শিক্ষামন্ত্রী লটারি কার্যক্রমের উদ্বোধন করবেন বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে জানা গেছে।
এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ‘দ্বিতীয় দফায় বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পেরেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এতে নতুন আবেদনসহ মোট আবেদন পড়েছে ৫ লাখ ৭৩ হাজার ৩১১টি। হাইকোর্টের নির্দেশে নতুন করে আবেদন নেওয়ার পর আবেদন জমা পড়েছে ৭৯ হাজার ২৬টি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
