মাদ্রাসা কার্যক্রম শুরু,স্কুলও চালু হবে ভাসানচরে

অনলাইন ডেস্ক ঃ
ভাসানচরে আশ্রয় নেওয়া সংখ্যালঘু রোহিঙ্গাদের জন্য শুরু হয়েছে মাদ্রাসা কার্যক্রম। শিগগিরই রোহিঙ্গা শিশুদের জন্য স্কুলও চালু হবে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এরই মধ্যে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প ঘুরে গেছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি দল। সেইসঙ্গে স্কুল চালু করতে শিক্ষার্থী ও শিক্ষক সংগ্রহের কাজও শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই ভাসানচরে মাদ্রাসা শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ফলে প্রতিটি সকাল সেখানকার চার পাশ মুখরিত হয় কয়েক শ শিশুর কলকাকলিতে।

মাদ্রাসার পাশাপাশি রোহিঙ্গা শিশুদের জন্য ইংরেজি ও রাখাইন ভাষায় শিক্ষাদানের পরিকল্পনাও রয়েছে সরকারের। ইতোমধ্যে শুরু হয়েছে শিক্ষার্থীর তালিকা তৈরির কাজ। পাশাপাশি চলছে শিক্ষক বাছাইয়ের কাজও।

জানা যায়, আরো আগে থেকেই ভাসানচরে স্কুলের অবকাঠামো প্রস্তুত। এনজিওগুলো চাইলেই যেকোনো সময় সেখানে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারে।

ভাসানচর আশ্রয়ণ প্রকল্পঃ

বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক কমোডর আব্দুল্লাহ আল মামুন চৌধূরী।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের একটি টিম এসে এখান থেকে ঘুরে গেছে। এদের শিক্ষার পদ্ধতি কী হবে, সেটাই তারা দেখে গেছে। এক মাসের মধ্যেই একটা অগ্রগতি দেখা যাবে।
প্রসঙ্গত, ভাসানচরে রয়েছে ১২০টি সাইক্লোন শেল্টার। এর দুটি রাখা হয়েছে স্কুলের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.