জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার দুপুরে আড়াইহাজারে মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে কেক কেটে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাকিবুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা সময়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ভাষা আন্দোলন দিয়ে শুরু, এরপর বাঙালির ন্যায্যতা অর্জনে পালন করেছে অগ্রণী ভূমিকা। পঁচাত্তর-পরবর্তী সময়ে স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়েও ছিল ছাত্রলীগ। গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আজ ৭৩ বছরে পদার্পণ করল।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা আক্তার, আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র আলহাজ্ব হালিম শিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভুইয়া, সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল, আব্দুল মতিন, আজিজুল হক বাদল, নাঈম মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি আহমেদুল কবির উজ্জ্বল, সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, মামুন অর রশিদ সহ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম নাফিজ, জসিম উদ্দিন, এমদাদুল হক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদক বৃন্দ ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
