এইমাত্র পাওয়া

এইচএসসির ফল প্রস্তত, বৃহস্পতিবার প্রকাশের সম্ভাবনা

নিউজ ডেস্ক।।

২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রস্তত রয়েছে। ডিসেম্বরে ফল প্রকাশের কথা থাকলেও এ সংক্রান্ত রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হতে দেরি হওয়ায় ফল পিছিয়ে যায়। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রস্তত রয়েছে বোর্ডগুলো। অধ্যাদেশ জারি হলেই ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে এখন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় রয়েছেন শিক্ষাবোর্ড চেয়ারম্যানরা।

মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বোর্ডগুলো আগামী বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে পারে বলে জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.